Logo Logo

গোপালগঞ্জে অসহায় ও দুঃস্থ ৭০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে অসহায় ও দুঃস্থ ৭০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার বড়ইতলা গ্রামের নিজ বাড়িতে নিজস্ব তহবিল থেকে এসব অসহায় ও দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন মতিয়ার রহমান। বিতরণকৃত এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি ও লবণ। শুধু খাদ্য সামগ্রী নয় অন্যান্য সুবিধা প্রদানের লক্ষ্যে করে দিয়েছেন কার্ড। যাতে এসব অসহায় মানুষ সহজেই সুবিধা গ্রহন করতে পারেন।

অসহায় ও দুঃস্থ মানুষেরা জানান, এ খাদ্য সামগ্রী পেয়ে আমরা খুশি। যেভাবে দ্রব্রমূল্যের দাম বাড়ছে তবে আমাদের বেচে খাকা দায় হয়ে পড়েছে। এতে আমাদের কিছুটা সমস্যা সমাধান হবে।

দুবাই প্রবাসী মতিয়ার রহমান বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে বিগত সাত মাস ধরে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। সমাজের বিত্তবান ও অন্য প্রবাসীদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। #

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...