Logo Logo

চট্টগ্রাম ও কক্সবাজারে আজ জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ও কক্সবাজার জেলা সফর করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দিনব্যাপী এই সফরে তিনি দুই জেলার গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।


বিজ্ঞাপন


দলীয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমান আজ সকাল ৯টায় কক্সবাজারের মহেশখালীতে আয়োজিত প্রথম জনসভায় বক্তব্য রাখবেন। এরপর সকাল ১০টায় কক্সবাজার শহরের বাহারছড়াস্থ বীর মুক্তিযোদ্ধা মাঠে ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিশাল জনসভায় যোগ দেবেন তিনি।

কক্সবাজারের কর্মসূচি শেষ করে বেলা ১১টার দিকে তিনি চট্টগ্রামের লোহাগড়ার পদুয়ায় একটি সমাবেশে অংশ নেবেন। এরপর দুপুর ২টায় সীতাকুণ্ডে এবং সর্বশেষ বিকেল ৫টায় চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদানের মাধ্যমে তার এই সফর সমাপ্ত করবেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশগুলোর মাধ্যমে ডা. শফিকুর রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাষ্ট্রীয় পরিকল্পনার রূপরেখা তুলে ধরবেন। বিশেষ করে একটি চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার এবং ইনসাফ বা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দলের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করবেন তিনি।

সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম ও কক্সবাজারের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সমাবেশগুলোতে বিপুল জনসমাগমের প্রস্তুতি নিয়েছে দলটি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...