Logo Logo

ধর্মপাশায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত


Splash Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কামলাবাজ গ্রামের মোহাম্মদ লিয়াকত আলীর বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

‘কৃষিই সমৃদ্ধি ২০২৫-২৬ অর্থবছর’ শীর্ষক কর্মসূচির আওতায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের (১ম সংশোধিত) অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রবীণ সাংবাদিক মো. শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত।

বৈঠকে বক্তারা বলেন, বসতবাড়ির আঙিনা ও অনাবাদি জমি কাজে লাগিয়ে পুষ্টিকর শাকসবজি ও ফলমূল উৎপাদনের মাধ্যমে একদিকে যেমন পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব, অন্যদিকে বাড়তি আয়েরও সুযোগ সৃষ্টি হবে। এ ধরনের সরকারি উদ্যোগ প্রান্তিক কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলবে।

উপসহকারী কৃষি কর্মকর্তা চঞ্চল মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কৃষক মো. শামীম আহমেদ, মো. বায়জিদ আহমেদ এবং কৃষাণী আসমা আক্তার ও দিলোয়ারা বেগমসহ আরও অনেকে।

আলোচনা শেষে উপস্থিত ২০ জন কৃষক-কৃষাণীর প্রত্যেকের মাঝে উন্নত জাতের দুটি করে গাছের চারা, বিভিন্ন সবজি বীজের প্যাকেট ও একটি করে খাবার থালা বিতরণ করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় কৃষি বিভাগের পক্ষ থেকে উপস্থিত চাষিদের পুষ্টি বাগান স্থাপন, সঠিক পরিচর্যা এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের বিষয়ে বিস্তারিত কারিগরি পরামর্শ প্রদান করা হয়। স্থানীয় কৃষকরা এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের দাবি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...