বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্যের গুরুত্ব ছড়িয়ে দিতে আয়োজিত এই কুইজ প্রতিযোগিতায় জেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে নিরাপদ খাদ্যের বিভিন্ন মানদণ্ড ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশ্নের উত্তর প্রদান করে।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে সেরা ১০ জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া পুরস্কার হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লোগো সম্বলিত স্থায়ী ক্যালেন্ডার ও নগদ অর্থ বিজয়ীদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণী পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও সবল জাতি গঠনের জন্য নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করা গেলে তা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের উন্নয়নে ভূমিকা রাখবে। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছর ২ ফেব্রুয়ারি বাংলাদেশে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয়ভাবে এই দিবসটি পালন করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...