বিজ্ঞাপন
সোমবার (২ ফেব্রুয়ারি) পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ কর্মসূচিতে কর্ণফুলী উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা জানান, কর্মসূচির বাকি দিনগুলোতেও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ কার্যক্রম চলবে।
এ গণসংযোগ শেষে চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হাশেম বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী শাসনের কারণে ম ভোটা দিতে পারিনাই। বেগম খালেদা জিয়ার যে প্রতিজ্ঞা—দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, আজ তা বাস্তবায়নের পথে। আমরা বছরের পর বছর নির্যাতিত ও নিপীড়িত ছিলাম। আমার বিরুদ্ধে ১৮টি মামলা ছিল, প্রতি মাসে আদালতের বারান্দায় দাঁড়াতে হয়েছে। আল্লাহর রহমতে আজ আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারছি। তারেক রহমান চট্টগ্রাম–১৩ আসনে যাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন, সেই সরওয়ার জামাল নিজামকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।
চরলক্ষ্যা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ উদ্দিন আহমেদ বলেন, তারেক রহমানের মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে বিজয়ী করতে বিএনপির সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, চরলক্ষ্যা ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ ওসমান। ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ নাজেম। ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জসিম। ইউনিয়ন যুবদল সদস্য মোহাম্মদ মহিউদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...