বিজ্ঞাপন
দেলাওয়ার হোসেন তার বক্তব্যে বলেন, "আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার জীবনের শেষ নির্বাচন হিসেবে ভোট চাইছেন। আমি বিনয়ের সাথে বলতে চাই, নির্বাচন কোনো নবীনবরণ বা বিদায় অনুষ্ঠানের নাম নয় যে একজনকে বরণ করব আর অন্যজনকে বিদায় দেব। নির্বাচন কোনো আবেগের নাম হতে পারে না, এটি কোনো শেষ বিদায়ের নাটকও নয়।"
নির্বাচনকে একটি বাস্তবমুখী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, "এই নির্বাচনের মাধ্যমেই আগামী দিনের ভবিষ্যৎ এবং ঠাকুরগাঁওয়ের স্বপ্ন রচিত হবে। ইনশাআল্লাহ, একটি উন্নত, সমৃদ্ধ, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত এবং টেন্ডারবাজি ও দখলমুক্ত ঠাকুরগাঁও আমরা উপহার দেব।"
ভোটারদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, "আবেগ দিয়ে মানুষকে প্রতারিত করা যায় না। অতীতে ক্ষমতায় থাকাকালীন, এমপি বা মন্ত্রী হিসেবে ঠাকুরগাঁওয়ের জন্য কে কী করেছেন, তা আগে স্পষ্ট করা উচিত। আমি মানুষের সেবা করতে চাই, আবেগকে বাস্তবে রূপ দিতে চাই।"
নিজের কারাবরণ ও রাজনৈতিক নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়ে দেলাওয়ার হোসেন বলেন, "আমি একজন নির্যাতিত মানুষ। যখন আমার ওপর নির্যাতনের খবর আপনারা পেতেন, তখন আমার জন্য দোয়া করেছেন। আমি আমৃত্যু আপনাদের সেবা করে যেতে চাই।"
উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, "আপনাকে এবার সিদ্ধান্ত নিতে হবে আপনি চাঁদাবাজির পক্ষে থাকবেন নাকি চাঁদাবাজিমুক্ত সমাজের পক্ষে থাকবেন।" এসময় তিনি অভিযোগ করেন, মানবিক নেতার নামে কিছু অসাধু চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তাদের খুঁজে বের করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নির্বাচনী সভায় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...