Logo Logo

ববিতে ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের উদ্যোগে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে 'ম্যানেজমেন্ট ডে ও উদ্যোক্তা মেলা'। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে এবং ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় গত ১ ও ২ ফেব্রুয়ারি এই মেলা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


গত ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দুই দিনব্যাপী উৎসবের শুভ উদ্বোধন করেন। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা মনোভাবের বিকাশ ঘটানো এবং তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করা।

ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশনের সভাপতি সাজিদুল করিম সাদি এই আয়োজন সম্পর্কে বলেন, "প্রতি বছরের মতো এবারও আমরা শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই মেলার আয়োজন করেছি। চতুর্থ শিল্পবিপ্লবের এই চ্যালেঞ্জিং সময়ে দেশের শিল্প খাতকে এগিয়ে নিতে এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর।"

মেলা উপলক্ষে দুই দিনই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি দেশের জনপ্রিয় বেশ কয়েকটি ব্যান্ডদল পারফর্ম করে দর্শকদের মাতিয়ে রাখে। শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তবধর্মী ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এই উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে।

চতুর্থ শিল্পবিপ্লবের মোকাবিলায় দক্ষ জনশক্তি ও নতুন উদ্যোক্তা তৈরিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...