বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় রাজধানীর আলী আজগর হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি চিরবিদায় নিলেন, রেখে গেলেন অগণিত স্মৃতি ও মানুষের ভালোবাসা।
বিনয় ভূষণ পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রয়াত লক্ষী কর্মকারের সন্তান। ২১ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে জন্মগ্রহণ করা এই মানুষটি সারাজীবন সততা, নিষ্ঠা ও মানবিকতাকে সঙ্গী করে চলেছেন। কর্মজীবনে সাংবাদিকতা ও ব্যবসা-উভয় ক্ষেত্রেই তিনি ছিলেন আপসহীন ও আদর্শবান।
দীর্ঘ সময় ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশের মাধ্যমে তিনি পাথরঘাটার গণমাধ্যম অঙ্গনের এক নির্ভরতার নাম হয়ে উঠেছিলেন। তাঁর লেখনীতে ছিল সত্যের সাহস, মানুষের প্রতি দরদ ও সমাজের প্রতি দায়বদ্ধতা। পাশাপাশি একজন সৎ ও সফল স্বর্ণ ব্যবসায়ী হিসেবেও তিনি এলাকার মানুষের আস্থা ও সম্মান অর্জন করেন।
তার মৃত্যুতে পাথরঘাটার স্বর্ণকার পল্লীতে নেমে আসে শোকের স্তব্ধতা। সম্মান প্রদর্শনস্বরূপ দোকানপাট বন্ধ রাখা হয়। সাংবাদিক মহল, ব্যবসায়ী সমাজ ও সর্বস্তরের মানুষ গভীর শোক ও বেদনায় মুহ্যমান হয়ে পড়েন।
পাথরঘাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...