বিজ্ঞাপন
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামানের বরাতে প্রচারিত ওই তথ্যের কোনো সত্যতা নেই বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি কয়েকটি অনলাইন পোর্টালে দাবি করা হয় যে, গোপালগঞ্জ জেলার ৩৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮৫টি কেন্দ্রকেই ‘অতি গুরুত্বপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে সাধারণ ভোটারদের মধ্যে এক ধরনের উদ্বেগ ও বিভ্রান্তির সৃষ্টি হয়।
ভুল তথ্য প্রচারের প্রেক্ষিতে জেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে যে, জেলা প্রশাসন বা জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কেন্দ্রভিত্তিক ঝুঁকির বিষয়ে এমন কোনো বক্তব্য কোথাও প্রদান করা হয়নি। প্রচারিত সংবাদগুলো বস্তুনিষ্ঠ নয় এবং জেলা প্রশাসনের দাপ্তরিক তথ্যের সাথে এর কোনো সামঞ্জস্য নেই। বর্তমানে জেলায় শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সম্পূর্ণ অনুকূল পরিবেশ বিরাজ করছে এবং ভোটারদের মধ্যে কোনো শঙ্কা নেই।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ঢালাওভাবে প্রায় সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে প্রচার করা জনমনে আতঙ্ক সৃষ্টির একটি অপচেষ্টা মাত্র। প্রশাসন এই গুজব প্রচারকারীদের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।
গোপালগঞ্জবাসীকে কোনো ধরনের ভিত্তিহীন ও বানোয়াট তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...