Logo Logo

তীব্র গ্যাস সংকটে ফেনীতে জনজীবন বিপর্যস্ত


Splash Image

ফেনী জেলাজুড়ে গত কয়েক মাস ধরে চলমান তীব্র গ্যাস সংকটে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাসা-বাড়িতে রান্নার গ্যাসের অভাবে যেমন হাহাকার চলছে, তেমনি সিএনজি পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় গণপরিবহন সংকটে স্থবির হয়ে পড়েছে জেলার যোগাযোগ ব্যবস্থা। বিশেষ করে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী এবং রোগীদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।


বিজ্ঞাপন


ভুক্তভোগীরা জানান, সরবরাহ লাইনে গ্যাস না থাকায় অনেক বাড়িতেই নিয়মিত চুলা জ্বলছে না। বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভর করতে চাইলেও বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। একেকটি গ্যাস সিলিন্ডার কিনতে ক্রেতাদের ২ হাজার টাকারও বেশি গুনতে হচ্ছে। অতিরিক্ত দাম দিয়েও অনেক সময় প্রয়োজনীয় সময়ে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সড়কের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সিএনজি পাম্পগুলোতে গ্যাসের চাপ না থাকায় রিফুয়েলিং করা সম্ভব হচ্ছে না, ফলে অধিকাংশ সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত যানবাহন চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই সুযোগে কিছু চালক দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া দাবি করছেন। এতে সাধারণ মানুষের যাতায়াত এখন দুঃসাধ্য ও ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।

গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, কারিগরি ত্রুটি বা সরবরাহ লাইনে চাপের স্বল্পতার কারণে এই অনাকাঙ্ক্ষিত সংকট তৈরি হয়েছে। দ্রুত সমস্যা সমাধানে কাজ চলছে বলে আশ্বাস দেওয়া হলেও পরিস্থিতি ঠিক কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।

ফেনীবাসীর দাবি, জনভোগান্তি লাঘবে অতি দ্রুত নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা হোক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...