বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে তাদের প্রতি ইঙ্গিত করে এসএম জিলানী বলেন, চব্বিশ সালে এদেশের কৃষক, শ্রমিক ও ছাত্র-জনতা সম্মিলিতভাবে যে গণ-অভ্যুত্থান ঘটিয়েছিল, একটি গোষ্ঠী তার একক দাবিদার হওয়ার চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিগুলো নতুন করে জাল বিস্তার করে ষড়যন্ত্র শুরু করেছে এবং তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতার মসনদে বসার পাঁয়তারা করছে।
তিনি আরও বলেন, এই চক্রটি ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ধ্বংস করতে চায়। এ সময় তিনি জনগণকে প্রকৃত স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও মুক্তিযোদ্ধাদের দলের পাশে থাকার আহ্বান জানান।
নিজের রাজনৈতিক ক্যারিয়ার তুলে ধরে স্বেচ্ছাসেবক দল নেতা বলেন, বিগত ১৭ বছর তিনি এই এলাকায় সক্রিয় ছিলেন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও দলের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন করেছিলেন। এবার দল নির্বাচনে অংশ নেওয়ায় তিনি প্রার্থী হয়েছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার অনুরোধ জানান।
গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক শেখ জিহাদুল ইসলাম বাবু এবং সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার। এছাড়া যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...