ঢাকা ১১ আসনের জোট সমর্থিত প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি
বিজ্ঞাপন
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশের কূটনীতিকরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। আওয়ামী লীগের বিগত আমলের ভোট কারচুপির নির্বাচনগুলোতে ভারত সমর্থন জুগিয়েছিল। এবারও তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে কমিশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে। এছাড়া গণমাধ্যমগুলো পক্ষপাতমূলক আচরণ করছে এবং একটি নির্দিষ্ট দলকে অতিরিক্ত প্রাধান্য দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
গণসংযোগকালে জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি সাধারণ ভোটারদের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...