Logo Logo

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইন কি রুশ গুপ্তচর ছিলেন?


Splash Image

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন রাশিয়ার গুপ্তচর ছিলেন বলে যে অভিযোগ উঠেছে, তাকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। মার্কিন আদালতে দণ্ডিত এপস্টেইনের অপকর্মের হাজার হাজার চাঞ্চল্যকর নথি প্রকাশের পর নতুন করে এই বিতর্ক শুরু হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ নাকচ করে দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, এপস্টেইন-সংশ্লিষ্ট লাখ লাখ নথি প্রকাশের সর্বশেষ দফায় রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে তাঁর কথিত যোগাযোগের বিষয়টি সামনে আসে। এরপরই পোল্যান্ড এই বিষয়টি খতিয়ে দেখার প্রস্তুতি শুরু করেছে।

এপস্টেইন রাশিয়ার এজেন্ট ছিলেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘‘এই তত্ত্ব নিয়ে অনেক কৌতুক করার লোভ হচ্ছে। কিন্তু সে জন্য সময় নষ্ট না করাই ভালো।’’

এর আগে চলতি সপ্তাহের শুরুতে পেসকভ জানিয়েছিলেন, ২০১৯ সালে কারাগারে মৃত্যুবরণ করা এই কলঙ্কিত অর্থলগ্নিকারীর কাছ থেকে ক্রেমলিন কখনো কোনো অনুরোধ পায়নি।

প্রকাশিত নথিগুলোতে দেখা যায়, জেফ্রি এপস্টেইন একাধিকবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার তীব্র আগ্রহ প্রকাশ করেছিলেন। যদিও তাঁদের মধ্যে কখনো সরাসরি কোনো সাক্ষাৎ হয়েছে বলে কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। নথিতে পুতিনের নাম একাধিকবার উঠে এলেও তার বেশির ভাগই ছিল বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রতিবেদন। তবে এপস্টেইনের পক্ষ থেকে বৈঠকের আয়োজনের কিছু স্পষ্ট প্রচেষ্টার ইঙ্গিত সেখানে রয়েছে।

নথির নতুন অংশে আরও এক ভয়াবহ তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে পাচারের উদ্দেশ্যে রাশিয়া থেকে তরুণী ও নারীদের সংগ্রহে ব্যাপক তৎপরতা চালিয়েছিলেন এপস্টেইন। মূলত পাচার কাজের সূত্র ধরেই রুশ মহলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...