Logo Logo

ফেরাউনের মসনত টেকেনাই, নমরুদের মসনদ টেকেনাই, জালেম-দুর্নীতিবাজদেরও মসনত টেকবেনা......ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম


Splash Image

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, আমি কারো বিরুদ্ধে না বলি, তবে এতটুকু বলব আপনাদের চেহারা আয়নার সামনে দেখেন।


বিজ্ঞাপন


আপনারা ভয় দেখান। ফেরাউনের মসনত টেকে নাই, নমরুদের মসনদ টেকে নাই, সাদ্দাতের মসনত টেকে নাই, জালেমদের-দুর্নীতিবাজদেরও মসনত টেকবেনা। ইনশাল্লাহ হাত পাখার জয় হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি ) রাত আটটায় কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে পটুয়াখালী-৪ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান এই দেশকে ৫৪ বছরের যে রন্দ্রে রন্দ্রে দুর্নীতি, দূঃশাসন ও সন্ত্রাস এক কথায় মায়ের কোল সন্তান হারা হওয়া এটা পরিবর্তনের জন্যই আমরা রাস্তায় নেমেছিলাম। আমরা মানুষকে আশ্বস্ত করেছিলাম এজন্যই এ কলাপাড়াতে আপনাদের মোস্তাফিজুর রহমানকে এই সমাজ পরিবর্তনের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলাম। ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে যদি মোস্তাফিজুর রহমান বিজয় হতে পারে, আমি দ্যার্থহীন কণ্ঠে বলছি আপনাদের মুখে আল্লাহ হাসি ফুটাবে।

পটুয়াখালী-৪ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুফতি হাবিবুর রহমান মিসবাহ ও সহ-সভাপতি হোসেন ইবনে সরওয়ার সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সভায় যোগদান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...