Logo Logo

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি কাপের ফাইনাল আজ, প্রাইজমানি আড়াই কোটি টাকা


Splash Image

ছবি : সংগৃহীত

চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকায় এই সময়ে বিকল্প একটি টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বৃহস্পতিবার থেকে তিন দল নিয়ে সংক্ষিপ্ত সংস্করণের এই প্রতিযোগিতা শুরু হয়।


বিজ্ঞাপন


এই টুর্নামেন্টে সবচেয়ে কম বয়সী এবং সদ্য অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ খেলে আসা ক্রিকেটারদের নিয়ে গঠন করা হয় ইমার্জিং স্কোয়াডের দল ‘দুরন্ত একাদশ’। এ ছাড়া জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ‘ধূমকেতু একাদশ’ এবং বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের সমন্বয়ে ‘দুর্বার একাদশ’ গড়ে তোলা হয়।

ইতোমধ্যে তিন দলের এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। আজ (সোমবার) অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশ এবং নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ। সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে।

আড়াই কোটি টাকা প্রাইজমানির এই টুর্নামেন্ট প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। একটি ম্যাচ ছাড়া তেমন উত্তেজনাও দেখা যায়নি। দর্শক উপস্থিতিও ছিল তুলনামূলক কম। গ্রুপ পর্বে নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে ওঠে। অপরদিকে লিটন দাসের ধূমকেতু একাদশ একটি জয় নিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করে। তরুণদের নিয়ে গড়া দুরন্ত একাদশ টুর্নামেন্টে কোনো জয় পায়নি।

বিশ্বকাপের সময় ক্রিকেটারদের মনোবল ধরে রাখা এবং কিছুটা আর্থিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই মূলত এই টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি। বোর্ড তিনটি গ্রুপে ভাগ করে ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করে দল গঠন করে। বিশ্বকাপের দল থেকে ধূমকেতু একাদশ তৈরি করা হলেও টুর্নামেন্টে তরুণ ক্রিকেটারদের মধ্যে কেউ উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাতে পারেননি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...