Logo Logo

পাইকগাছায় নির্বাচনী জনসভায় জামায়ত নেতা মাওলানা আজাদ,

দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন।


Splash Image

পাইকগাছা প্রতিনিধি : - বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ ( কয়রা-পাইকগাছা) আসনের ১১ দল মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দক্ষিণ খুলনার অবহেলিত উপকূলীয় অঞ্চল কয়রা-পাইকগাছাকে আধুনিক করে গড়ে তুলতে হলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।


বিজ্ঞাপন


আগামী দিনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আমরা নতুন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। যাতে করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করা হবে। সকল সুবিধা বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি করবো না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। সোমবার ( ৯ ফেব্রয়ারি) বিকাল ৫ টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা আবুল কালাম আজাদ আরো বলেন, জামায়াত ইসলামী বিজয়ী হলে কয়রা-পাইকগাছায টেকসই বেড়িবাঁধ নির্মান করা হবে, সুন্দরবন কেন্দ্রীক পর্যটন নির্মান করার পাশাপাশি রাস্তাঘাট, কালভার্টসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। এ ছাড়াও বনদস্যু নির্মুলে ব্যবস্থা গ্রহণ, চাঁদাবাজি নির্মুল করে সোনার বাংলা গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

পাইকগাছা উপজেলা মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আলতাফ হোসেনের পরিচালনায় সম্মানিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, সাবেক এমপি (কয়রা পাইকগাছা) খুলনা-০৬।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, খুলনা জেলা সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট লিয়াকত আলী, খুলনা মহানগরীর সহকারি সেক্রেটারী এ্যাডঃ শাহ-আলম, খুলনা জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির খুলনা জেলা সভাপতি এ্যাডভোকেট হানিফ উদ্দীন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পাইকগাছা উপজেলা সভাপতি ডাঃ সাইদুর রহমান, পাইকগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, ডুমুরিয়া উপজেলার সনাতনী ধর্মের সেক্রেটারী দেবপ্রসাদ মন্ডল, কোষাধ্যক্ষ গৌতম মন্ডল, পাইকগাছা উপজেলা এনসিপি সভাপতি হাফিজ বিন তারিক, ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবুজার গিফারী, সাবেক সভাপতি স. ম. আব্দুল্লাহ আল মামুন, মোঃ আব্দুর রহিম, জুলাই যোদ্ধা জনাব রানা শেখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...