ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন
এর ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে চলমান সব জটিলতার অবসান ঘটেছে। টানা কয়েক দিনের অচলাবস্থার পর স্বস্তি ফিরে পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)ও। তবে আলোচিত এই ইস্যুতে এবার পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন ভারতীয় তারকা বিরাট কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা।
এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় রাজকুমার শর্মা বলেন, পাকিস্তানের এই অবস্থান ছিল পুরোপুরি একটি ‘নাটক’। তার ভাষায়, “এটা ছিল পাকিস্তানের সাজানো নাটক, যেটা তারা সবসময় করে। ভারতের বিপক্ষে না খেললে যে কতটা ক্ষতি হতে পারে, সেটা তারা বুঝতে পেরেছে। এই ধরনের আচরণ পাকিস্তানের জন্য খুবই সাধারণ বিষয়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশকে তারা একসময় সমর্থন দিল, পরে আবার তাদের একপাশে সরিয়ে রাখল। শেষ পর্যন্ত নিজেদের স্বার্থেই তারা সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে।”
সোমবার পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে তাদের ক্রিকেট দলকে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অংশ নেওয়ার অনুমতি দেয়। আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে লাহোরে অনুষ্ঠিত বৈঠকের ফলাফল সম্পর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে অবহিত করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ তাদের বিশ্বকাপ ম্যাচ ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানায় আইসিসির কাছে। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্ব ক্রিকেট সংস্থা বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।
এই সংকটময় সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যান। পাশাপাশি আইসিসি ও বিভিন্ন দেশের সঙ্গে দফায় দফায় যোগাযোগের পর শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেওয়ার অনুমতি দেয় পাকিস্তান সরকার।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...