Logo Logo

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, আনসার সদস্যসহ আহত ৩


Splash Image

গোপালগঞ্জ শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শহরের নিচুপাড়া এলাকায় অবস্থিত কেন্দ্রটিতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহতরা হলেন— আনসার সদস্য সুকন্ঠ মজুমদার ও জামাল মোল্লা এবং শহরের আরামবাগ এলাকার আশরাফ আলী মিশুর শিশুকন্যা আমেনা খানম (১৩)।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই আনসার সদস্য ও এক শিশু সামান্য আহত হয়েছেন। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কেন্দ্রটিতে স্বাভাবিকভাবে ভোট গ্রহণ চলছে।

তিনি আরও জানান, ভোট শুরুর পর প্রথম দুই ঘণ্টায় কেন্দ্রটিতে ১৯৮টি ভোট কাস্ট হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...