Logo Logo

ভোলার শম্ভুপুর শাহে আলম মডেল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত


Splash Image

ভোলার তজুমদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শম্ভুপুর শাহে আলম মডেল কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের হলরুমে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। এতে নবাগত শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা ও পড়াশোনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. মুঈনুদ্দীন হাওলাদার।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক শরীফ মো. আল আমিন, আবদুল হান্নান, রিয়াজ উদ্দিন, খালেদ সাইফুল্লাহ, মো. শাহাবুদ্দিন, মিজানুর রহমান, মো. রাকিব ও জাবেদ ইকবাল।

এ ছাড়া নবাগত শিক্ষার্থীদের মধ্যে সাইফুল ইসলাম, সৌরভী আক্তার, মো. সিফাত ও ফাবিয়া আক্তার বক্তব্য রাখেন।

ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষকরা নবাগত শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, মনোযোগ দিয়ে পড়াশোনা এবং কলেজের নিয়ম-কানুন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উচ্চশিক্ষার ভিত্তি সুদৃঢ় করতে একাদশ শ্রেণির শুরু থেকেই শিক্ষার্থীদের দায়িত্বশীল ও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...