Logo Logo

বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান


Splash Image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে অভাবনীয় বিজয়ের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


বিজ্ঞাপন


আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের ফলাফল নিয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করা হবে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান তাঁর বক্তব্যে নির্বাচনের সার্বিক ফলাফল, নতুন সরকার গঠনের প্রাথমিক প্রস্তুতি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। এছাড়া সম্ভাব্য জোট রাজনীতি এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়েও তিনি আলোকপাত করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, গত শুক্রবার বিজয়ের খবর আসার পর গভীর রাত পর্যন্ত গুলশানে নিজের কার্যালয়ে অবস্থান করেন তারেক রহমান। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এবং নির্বাচনী সাফল্যের জন্য শুভেচ্ছা বিনিময় করেন। সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে নেতাদের সঙ্গে তাঁর দফায় দফায় বৈঠক সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

নির্বাচনে ধানের শীষের এই বড় জয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরাও গতরাত থেকে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে ভিড় জমাচ্ছেন। আজকের সংবাদ সম্মেলনের দিকে এখন শুধু রাজনৈতিক মহল নয়, বরং দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাধারণ মানুষেরও বিশেষ নজর রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...