বিজ্ঞাপন
সাক্ষাৎকালে কাইউম আলী খান নবনির্বাচিত সংসদ সদস্যকে পুষ্পমাল্য দিয়ে আন্তরিক অভিনন্দন জানান। তিনি সেলিমুজ্জামান সেলিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশ, জাতি ও এলাকার সার্বিক উন্নয়নে তাঁর সফল নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেন। রাজনৈতিক ভিন্নতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও শিষ্টাচারের এই দৃশ্য উপস্থিত নেতাকর্মীদের মুগ্ধ করে।
আলোচনার এক পর্যায়ে কাইউম আলী খান আশা প্রকাশ করেন, মহান আল্লাহ যেন সেলিমুজ্জামান সেলিমকে ভবিষ্যতে দেশের মন্ত্রিপরিষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ দান করেন। জনগণের কল্যাণে তিনি যেন আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারেন—সেই দোয়াও করেন তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের সঙ্গে হেভিওয়েট প্রতিদ্বন্দ্বিতা হয়। কাইউম আলী খান ছাড়াও প্রতিযোগিতায় ছিলেন গণ অধিকার পরিষদ-এর কাবির মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মুহাম্মাদ আবদুল হামীদ এবং স্বতন্ত্র আশরাফুল আলমসহ আরও কয়েকজন প্রার্থী।
সকল রাজনৈতিক ভিন্নতা ভুলে বিজয়ী প্রার্থীর বাসভবনে বিজিত প্রার্থীর এই উপস্থিতিকে গণতান্ত্রিক সংস্কৃতির অনন্য প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মুকসুদপুর ও কাশিয়ানী এলাকার সাধারণ মানুষের কাছেও ঘটনাটি ইতিবাচকভাবে গৃহীত হয়েছে। তাঁদের মতে, এ ধরনের রাজনৈতিক সৌজন্যবোধ প্রতিহিংসার রাজনীতি দূর করে এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...