বিজ্ঞাপন
তিনি বলেন, অত্যন্ত অল্প সময়ের মধ্যে দেশের মানুষের হৃদয়ে নিজের স্থান করে নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার বলিষ্ঠ নেতৃত্বেই একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করা হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই নয়াপল্টন কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম আনুষ্ঠানিক সফর।
সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "বিদ্যমান নিয়মনীতির কারণেই বর্তমানে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে আমরা বসে নেই, খুব অল্প সময়ের মধ্যেই সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বিষয়ে তিনি জানান, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। যারা দীর্ঘকাল দলের সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন প্রতিকূল সময়ে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদেরকেই প্রার্থী হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে।
দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার গুঞ্জন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মহাসচিব স্পষ্ট করে বলেন, "আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখনো নিষিদ্ধ রয়েছে। ফলে বর্তমানে তাদের অফিস খোলার কোনো আইনগত সুযোগ নেই।"
দীর্ঘদিন পর দলীয় মহাসচিবের আগমনে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই নেতা-কর্মী ও সমর্থকদের সরব উপস্থিতিতে প্রাণ ফিরে পায় কার্যালয়টি। বেলা ১১টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
পরে তিনি কার্যালয়ের তিন তলায় নিজ দপ্তরে অবস্থান করেন। সেখানে দলের নির্বাহী কমিটির সদস্য সালেহ উদ্দিন, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহ-সভাপতি তপন কুমার মজুমদারসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাকে অভিনন্দন জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...