নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই কর্মসূচির কথা প্রকাশ্যে আনেন।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেন, ‘আসছে আগামী প্রচারণা: ঢাকা আজাদী।’
তিনি জানান, এই কর্মসূচির আওতায় তারা ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে যাবেন এবং সরাসরি সাধারণ মানুষের কথা শুনবেন। সমাজকে নতুন করে গুছিয়ে নেওয়া এবং দুর্নীতি, অন্যায় ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কার্যকর লড়াই গড়ে তোলাই এই প্রচারণার মূল লক্ষ্য।
ঢাকার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি লিখেন, ‘জেগে উঠবে ঢাকা। ঢাকা হবে আজাদ (মুক্ত)। বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য ঢাকা আজাদী।’
উক্ত স্ট্যাটাসে তিনি ‘#DhakaAzadi’ হ্যাশট্যাগ ব্যবহার করেন এবং দলীয় কার্যক্রমের আপডেট পেতে ‘Azadi Jatra - আজাদি যাত্রা’ অনুসরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এই নতুন কর্মসূচি রাজধানী ঢাকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...