ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
শেষ পর্যন্ত কলম্বোয় নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে সুপার এইটের গ্রুপ টু থেকে তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। একই সঙ্গে বেঁচে গেছে পাকিস্তান এর স্বপ্নও।
এখন গ্রুপ টু থেকে বাকি একটি সেমিফাইনাল স্পটের লড়াই নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে। নিউজিল্যান্ড ইতোমধ্যে তিন ম্যাচ খেলে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে পাকিস্তান দুই ম্যাচে পেয়েছে ১ পয়েন্ট। ফলে শনিবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কা এর বিপক্ষে মাঠে নামছে সালমান আগাদের দল—চোখ শুধু সেমিফাইনালে।
তবে শুধু জয় পেলেই চলবে না পাকিস্তানের। পয়েন্ট সমান হলেও হিসাব মেলাতে হবে রান রেটে। এই মুহূর্তে রান রেটে অনেকটাই এগিয়ে নিউজিল্যান্ড। কিউইদের নেট রান রেট +১.৩৯০, যেখানে পাকিস্তানের -০.৪৬১।
সেমিফাইনালে উঠতে হলে পাকিস্তানকে আজ বড় ব্যবধানে জিততেই হবে। সমীকরণ বলছে— আগে ব্যাট করলে: কমপক্ষে ৬৪ রানে জিততে হবে। পরে ব্যাট করলে: লক্ষ্য তাড়া করে জিততে হবে ১৩.১ ওভারের মধ্যে।
পাকিস্তান জিতলেও যদি নির্দিষ্ট ব্যবধান না ছুঁতে পারে, তাহলে রান রেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠবে নিউজিল্যান্ডই। আর পাকিস্তান হেরে গেলে তো সমীকরণ আরও সহজ—পয়েন্টে এগিয়ে থাকায় শেষ চারে জায়গা নিশ্চিত হবে কিউইদের।
টি–টোয়েন্টি বিশ্বকাপের এই সুপার এইট পর্বে নাটকীয়তার ঘাটতি নেই। ইংল্যান্ডের জয়ে যেখানে একদল নিশ্চিত করেছে সেমিফাইনাল, সেখানে আরেক দলের ভাগ্য ঝুলে আছে বিশাল জয়ের ওপর। এখন দেখার বিষয়, পাল্লেকেলের মাঠে পাকিস্তান কি পারবে সেই কঠিন সমীকরণ মেলাতে?
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...