Logo Logo

সেমিফাইনালের আগেই দর্শক উপস্থিতিতে রেকর্ড গড়লো চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপ


Splash Image

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে এক সময় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সব জট কাটিয়ে ম্যাচ আয়োজন করতে সক্ষম হয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। সেই বহুল প্রতীক্ষিত লড়াইকে ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। আর শুধু ওই ম্যাচ নয়, গোটা আসরই এবার দর্শকসংখ্যায় গড়েছে ইতিহাস।


বিজ্ঞাপন


সেমিফাইনাল ও ফাইনাল এখনো বাকি। এর আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ দর্শকসংখ্যা ৫০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে। যা টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জয় শাহ লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর যাত্রা শুরু হয়েছিল ক্রিকেটকে আরও সহজপ্রাপ্য ও সবার জন্য উপভোগ্য করে তোলার লক্ষ্য নিয়ে। ভারতে এই আসরের দর্শকসংখ্যা ৫০০ মিলিয়ন অতিক্রম করেছে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ।’

ক্রিকেট বিশ্বকাপ, ভারত–পাকিস্তান ম্যাচ, লাইভ স্ট্রিমিং—সব মিলিয়ে এবারের আসর ছিল প্রযুক্তিনির্ভর ও বৈশ্বিক দর্শকসম্পৃক্ততার এক নতুন উদাহরণ। ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখা গেছে ব্যাপক সাড়া। জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও হটস্টারে একসঙ্গে সর্বোচ্চ ৬৫ মিলিয়ন দর্শক ম্যাচ উপভোগ করেছেন, যা নতুন রেকর্ড।

জয় শাহ আরও বলেন, ‘জিও হটস্টারে একসঙ্গে ৬৫ মিলিয়ন দর্শক পৌঁছানো আমাদের জন্য আনন্দের বিষয়। আজ রাত থেকে নকআউট পর্ব শুরু হচ্ছে। ভারতীয় সমর্থকদের অপরিসীম ভালোবাসা আমাদের ইভেন্টগুলোকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা আশাবাদী।’

বিশ্লেষকদের মতে, ভারতীয় বাজারের বিশাল দর্শকভিত্তি, ডিজিটাল স্ট্রিমিংয়ের সহজপ্রাপ্যতা এবং হাই-ভোল্টেজ ম্যাচগুলোই এবারের দর্শক রেকর্ডের মূল কারণ। নকআউট পর্ব ও ফাইনাল সামনে রেখে ধারণা করা হচ্ছে, দর্শকসংখ্যা আরও বাড়বে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...