বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. এনামুল হক হিরোকের নেতৃত্বে দলীয় পতাকা উত্তোলন, দোয়া ও মোনাজাতের মাধ্যমে জামরুলতলা এলাকার ওই কার্যালয়ে পুনরায় দলীয় কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধনের কিছুক্ষণ পরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে অফিসটিতে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের একটি অংশের মতে, গণহত্যা চালানো কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের অফিস পুনরায় চালু করার উদ্যোগের বিরুদ্ধে এই প্রতিক্রিয়া ছিল স্বতঃস্ফূর্ত। তাদের ভাষ্য, এটি নিষিদ্ধ রাজনীতির বিরুদ্ধে জনতার অবস্থান স্পষ্ট করেছে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন— জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. এনামুল হক হিরোক, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছা. সোনিয়া সুলতানা এবং কর্মী মো. উসমান। বর্তমানে তারা মাগুরা সদর থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বলেন, “কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরোকের নেতৃত্বে বিকেলে পার্টি অফিস খোলা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...