Logo Logo

ঝিনাইদহে মধ্যরাতে ডিবির অভিযান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক


Splash Image

বাসে অগ্নিসংযোগ ও একটি তেলের পাম্পে ভাঙচুরের অভিযোগে ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে শহরের ব্যাপারীপাড়া, পায়রা চত্বরসহ বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


আটককৃতদের মধ্যে রয়েছেন— জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্যসচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিক হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম এবং কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। আটক অপরজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঝিনাইদহ শহরের একটি পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা বাসে অগ্নিসংযোগ এবং ওই তেল পাম্পে ব্যাপক ভাঙচুর চালায়। মূলত এই নাশকতার ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ছাত্র আন্দোলনের এই নেতাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের বিভিন্ন পয়েন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হোসেন বলেন, "সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার দুপুরের দিকে তাদের আদালতে সোপর্দ করা হবে। বর্তমানে মামলার অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...