বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলবাড়ীয়া গ্রামের আ: রহমান বাবলু, আ: রাশেদ সরদার ও শাহরিয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় লিপ্ত ছিলেন। এ কারণে গ্রামবাসী নাভিশ্বাস হয়ে ওঠেন। তারা গ্রামটির মেম্বার, চেয়ারম্যান ও সংসদ সদস্যের কাছে গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে গ্রামের মাদক ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ অভিযোগে ক্ষিপ্ত হয়ে ৪ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৮টার সময় হামলাকারীরা শিমুলবাড়ীয়া ক্লাবের সভাপতি জয়নাল সরদার ও হাবিবুর রহমানকে লক্ষ্য করে হামলা চালায়। অভিযুক্তরা চাইনিজ কুড়াল, লোহার রড এবং বাঁশের লাঠি দিয়ে তাদের উপর আক্রমণ চালায়। হামলায় গুরুতরভাবে আহত জয়নাল ও হাবিবুরসহ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান এ ঘটনাকে স্বীকার করে বলেন, “শিমুলবাড়িয়ার ঘটনায় আমাদের কাছে একটি লিখিত এজাহার দায়ের হয়েছে। আমরা তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”
স্থানীয়রা জানিয়েছেন, মাদক ব্যবসার কারণে গ্রামবাসী দীর্ঘদিন ধরেই আতঙ্কের মধ্যে জীবন যাপন করছে। এই হামলার ঘটনা গ্রামবাসীর মধ্যে আরও উদ্বেগ সৃষ্টি করেছে। তারা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায় আহতরা সাতক্ষীরা সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...