Logo Logo

আপিল করেও পার পেলো না হামজার লেস্টার সিটি, তৃতীয় বিভাগে নেমে যাওয়ার শঙ্কা


Splash Image

আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে শাস্তি পেয়েই চলেছে ইংলিশ ক্লাব লেস্টার সিটি। আপিল করেও শেষ পর্যন্ত কোনো স্বস্তি পায়নি দলটি। ৬ পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে কর্তৃপক্ষ, যা দলটিকে অবনমনের বড় ঝুঁকিতে ফেলেছে।


বিজ্ঞাপন


ইংলিশ ফুটবল লিগ (ইএফএল)-এর আরোপিত এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিল লেস্টার। তবে একটি স্বাধীন আপিল বোর্ড সেই আবেদন খারিজ করে দিয়েছে। প্রিমিয়ার লিগ এক বিবৃতিতে জানিয়েছে, “একটি স্বাধীন কমিশন লেস্টারের ৬ পয়েন্ট কাটার সুপারিশ করেছিল এবং আপিল বোর্ড সেই সিদ্ধান্ত বহাল রেখেছে।”

মূলত ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত তিন বছরের লাভ ও টেকসই নীতি (পিএসআর) ভঙ্গের অভিযোগে ক্লাবটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। গত বছরের মে মাসে প্রিমিয়ার লিগ মামলা করে এবং চলতি বছরের ৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়।

প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, কোনো ক্লাব তিন বছরে সর্বোচ্চ ১০ কোটি ৫০ লাখ পাউন্ডের বেশি লোকসান করতে পারে না। তবে শীর্ষ লিগের বাইরে থাকলে প্রতি মৌসুমে এই সীমা কমে যায়। লেস্টারের বিরুদ্ধে অভিযোগ, তারা নির্ধারিত সীমা অতিক্রম করে আর্থিক ক্ষতির রেকর্ড করেছে। এক স্বাধীন কমিশনের মতে, প্রায় ২ কোটি ৮ লাখ পাউন্ডের বেশি আর্থিক নীতি লঙ্ঘন করেছে ক্লাবটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৪ কোটি টাকার বেশি।

বর্তমানে চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৬ মৌসুমে ৪১ ম্যাচে লেস্টারের পয়েন্ট হওয়ার কথা ছিল ৪৭। কিন্তু ৬ পয়েন্ট কেটে নেওয়ায় তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৪১। ফলে ২৪ দলের মধ্যে দলটির অবস্থান ২২তম, যা অবনমনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী-এর দল লেস্টার বর্তমানে পারফরম্যান্সের দিক থেকেও পিছিয়ে আছে। নতুন অন্তর্বর্তীকালীন কোচ গ্যারি রোয়েট দায়িত্ব নেওয়ার পরও শেষ ১২ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে দলটি। এক বিবৃতিতে লেস্টার জানিয়েছে, “বিষয়টি এখন শেষ। মৌসুমে পাঁচ ম্যাচ বাকি। আমরা এখন পুরোপুরি মাঠের পারফরম্যান্সে মনোযোগ দিচ্ছি।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...