বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সম্মানে এই সমাবেশের আয়োজন করা হয়।
শহিদুল ইসলাম তাঁর বক্তব্যে অভিযোগ করেন, ঐক্যমত কমিশন সংবিধান সংস্কারের যে রিপোর্ট জমা দিয়েছিল, বর্তমান সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় সকল দাঁড়ি-কমা বজায় রেখেই বাস্তবায়ন করতে হবে। যে সংবিধানের কারণে তাঁর সন্তানসহ হাজারও মানুষকে প্রাণ দিতে হয়েছে এবং যা স্বৈরাচারের জন্ম দেয়, সেই সংবিধান দেশের মানুষ আর দেখতে চায় না। তিনি এমন একটি সংবিধানের দাবি জানান যা ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদের পথ বন্ধ করবে এবং যার জন্য আর কোনো ছাত্রকে জীবন দিতে হবে না।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনারাও এক সময় মজলুম ছিলেন। মনে রাখতে হবে, সংবিধানের জন্য মানুষ নয় বরং মানুষের জন্যই সংবিধান। তাই কোনো কালক্ষেপণ না করে অনতিবিলম্বে গণভোটের রায়ের বাস্তব রূপ দেওয়ার দাবি জানান তিনি।
সমাবেশে জুলাইযোদ্ধা কামরুল হাসান বলেন, কোনো প্রকার পরিবর্তন ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যদি তা করা না হয়, তবে পুনরায় সংসদ ভবন ঘেরাও করার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...