বিজ্ঞাপন
সোমবার (১১ মে) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
সকালে শহরের মুনজিতপুর এলাকা থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভা, সচেতনতামূলক নাটক প্রদর্শন ও সিগনেচার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এছাড়া পোস্টার ও লিফলেট বিতরণসহ মানবাধিকার বিষয়ক বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়।
‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালীকরণ (হোপ) প্রকল্প’-এর আওতায় এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বাল্যবিয়ে ও সহিংসতা মুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি তাহরিমা খাতুন এবং হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খালিদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা একটি সমঅধিকার ভিত্তিক সমাজ বিনির্মাণে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করার আহ্বান জানান।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...