বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) সকাল ১০টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার এসব কথা বলেন।
উক্ত সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, ডিআই-১ আব্দুল আলিম এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, অর্থ সম্পাদক মো. জিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান এবং দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবুসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
মতবিনিময় সভায় পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, জনগণের জানমাল রক্ষা করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই হবে জেলা পুলিশের প্রধান দায়িত্ব। সমাজে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিস্তার না ঘটে, সে বিষয়ে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি ও কঠোর অবস্থান বজায় রাখবে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে পরিবার, সমাজ ও পুলিশের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। এ বিষয়ে জেলা পুলিশ বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে নবাগত পুলিশ সুপার বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা পালন করে। তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে নিজের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “আমিও সাতক্ষীরার সন্তান। এখানে যতদিন দায়িত্ব পালন করবো, ততদিন সাতক্ষীরা আমার জীবনের সাথে মিশে থাকবে।” নবাগত জেলা পুলিশ প্রধানের এমন আন্তরিক ও পেশাদার বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের মধ্যে অত্যন্ত ইতিবাচক সাড়া দেখা যায়।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...