Logo Logo

সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত


Splash Image

সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে শিক্ষাবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


আজ সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে সমগ্র মাদ্রাসা প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মোকছেদ আলী কল্যাণ ট্রাস্টের সভাপতি শেখ মফিজুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাই মানুষকে প্রকৃত অর্থে আলোকিত করে। মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে এ ধরনের কল্যাণমুখী আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার শেখ মমিনউদ্দীন, বিশিষ্ট সমাজসেবক মঞ্জুরুল ইসলাম, শেখ মুকিতুজ্জামান রুবেল, হাফেজ আব্দুর রাকিব ও সমাজসেবক রবিউল ইসলাম। এছাড়া অভিভাবকদের পক্ষে মোক্তার হোসেন এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে সাংবাদিক রিয়াজুল ইসলাম রানা ও গোলাম মোস্তফা সহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় দীক্ষিত হয়ে দেশ গড়ার আহ্বান জানান। তারা উল্লেখ করেন, তৃণমূল পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করা সম্ভব হলে ভবিষ্যতে তারা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের উন্নয়নে অনন্য অবদান রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর মোট ১৫ জন কৃতি ও মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। এর মধ্যে বিশেষ মেধার স্বাক্ষর রাখায় বৃত্তিপ্রাপ্তদের মধ্য থেকে ৩ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ অত্যন্ত আনন্দঘন পরিবেশে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...