বিজ্ঞাপন
আজ ২১ মে (বৃহস্পতিবার) সকাল ১১টা ৩০ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। আজ সারা দেশে প্রতিনিয়ত শিশু ও নারী নির্যাতন এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধ বেড়েই চলেছে, যা চরম উদ্বেগজনক। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণেই দেশে অপরাধপ্রবণতা দিন দিন বাড়ছে। মা-বোনেরা ও শিশুরা আজ ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়।
সংগঠনের সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারী সুমাইয়া সাদিয়া কনা তার বক্তব্যে বলেন, "আমরা শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে রামিসার হত্যাকারীসহ সকল নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ ছাত্রসমাজকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভানেত্রী ফারিহা মাহজাবিন এবং অফিস ও সংগঠন বিভাগের দায়িত্বে থাকা সারাবান তোহুরা সাথীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...