Logo Logo

গোপালগঞ্জের সোনালীস্বপ্ন একাডেমিতে ফল উৎসব অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনালীস্বপ্ন একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২১ মে) বিদ্যালয় চত্বরে বর্ণিল এই উৎসবের আয়োজন করা হয়।

সকালে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ফল উৎসবের সূচনা ঘটে।

জাতীয় সংগীতের পর উৎসবের মূল আকর্ষণ হিসেবে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে আনন্দঘন পরিবেশে বিভিন্ন রকমের তাজা মৌসুমী ফল তুলে দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. নাজমুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। উৎসবে পরিবেশন করা আকর্ষণীয় দেশীয় মৌসুমী ফলের মধ্যে ছিল রসালো আম, লিচু ও জামরুল।

ফল বিতরণের পর এক সংক্ষিপ্ত আলোচনায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নাজমুল ইসলাম এবং শিক্ষার্থীরা মৌসুমী ফলের নানাবিধ পুষ্টিগুণ ও উপকারিতা তুলে ধরেন।

তাঁরা বলেন, দেশীয় মৌসুমী ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বর্তমান প্রজন্ম দিন দিন বিদেশী ফলের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে।

বক্তারা আরও জোর দিয়ে বলেন, সুস্থ ও সবল খাকতে আমাদের সকলেরই উচিত বিদেশী ফল বর্জন করে পুষ্টিগুণে সমৃদ্ধ দেশীয় মৌসুমী ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা। একই সাথে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলের পরিচিতি ও এর পুষ্টিবার্তা পৌঁছে দিতে আগামী বছরগুলোতেও এমন ফল উৎসবের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...