ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করতে নেমে এমন করুণ ব্যাটিংয়ের মুখোমুখি হতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তাসকিন আহমেদ প্রথম ওভারে ফেরান ম্যাথু শর্টকে। ডানহাতি পেসারের বল ছেড়ে বোল্ড হন শর্ট। পরের ওভারের প্রথম বলে মোস্তাফিজুর রহমান তুলে নেন কুপার কোনোলির উইকেট। ওভারের শেষ বলে তার শিকার ম্যাট রেনশ।
ওয়ানডে ক্রিকেটে এমন কিছু চতর্থবার দেখল ক্রিকেট বিশ্ব। আগের তিন ঘটনার সর্বশেষটি ছিল আবার বাংলাদেশের। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যানকে পরপর তিন বলে ফিরিয়ে দিয়েছিলেন পেসার চামিন্দা ভাস। এর বাইরে পাকিস্তানের দুবার এমন হয়েছিল- ১৯৮৩ ও ১৯৯৭ সালে।
শুরুর ওই ধাক্কার পর অস্ট্রেলিয়া কোমড় সোজা করে দাঁড়াতে পারেনি। ৮১ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে তারা। ২৬তম ওভার শেষে স্কোরবোর্ডে অস্ট্রেলিয়ার রান ১১১। জেভিয়ার বার্টলেট ও মার্নাশ লাবুশানে ব্যাট করছেন।
মিডল অর্ডারের দুই বিপজ্জনক ব্যাটসম্যান অধিনায়ক জশ ইংলিশ ও অ্যালেক্স ক্যারিকে থিতু হতে দেয়নি বাংলাদেশ। ইংলিশ ৩৪ ও ক্যারি ১৩ রানে ফেরেন। গ্রিন ফিরেছেন ২৫ রানে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...