Logo Logo

গোপালগঞ্জে জার্মানীর ভক্ত-সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এবার গোপালগঞ্জে জার্মানীর ভক্ত-সমর্থকরা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে। এবাবের বিশ্বকাপ শিরোপাও জার্মানী ঘরে তুলবে বলে আশা তাদের।


বিজ্ঞাপন


শনিবার বিকেলে জার্মানীর জার্সি পড়ে ও হাতে পতাকা নিয়ে জেলা শহরের পৌরপার্কে জড়ো হন জার্মানীর ভক্ত-সমর্থকেরা। পরে সেখান থেকে “সোয়ান গ্রুপ”-এর চেয়ারম্যান ও জার্মানীর ভক্ত খবির উদ্দিন খানের নেতৃত্বে ঢাক-ঢোল বাজিয়ে, রাস্তায় ফুটবল খেলতে খেলতে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় জার্মান দলের সমর্থকরা বলেন, ফুটবলের পরাশক্তি হলো জার্মানী। তারা পাওয়ার ফুটবল খেলে থাকে। এবারে বিশ্বকাপে দুর্দান্তভাবে শুরু করায় জার্মানী বিশ্বচ্যাম্পিয়ন হবে বলে আশা করেন তারা। #

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...