ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন
ঘটনা সুত্রে জানা গেছে, কিছুদিন আগে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে এক সালিশ বিচারে উপস্থিত হয়ে এক স্থানীয় বিএনপি কর্মীর উপর ক্ষিপ্ত হন ওই সাংসদ। ভিডিওটি হঠাৎ ফেসবুকে ভাইরাল হলে দেখা যায় সেখানে তিনি ওই ব্যক্তিকে হুমকি স্বরুপ কথা বলছেন। ভিডিওটি সম্পর্কে শনিবার (২০ জুন) ফেসবুকে পোস্ট দেন রাশেদ খান। সেখানে তিনি লেখেন, ❝এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক যাতে সবাই টিকিট কেটে এই অদ্ভুত প্রাণীকে দেখতে পারেন। আজকে বিএনপির এক কর্মীর সাথে তার যে ব্যবহার দেখলাম তা সত্যি ই লজ্জা লাগছে। এসব ম্যানারলেস লোকজন কিভাবে এমপি হলো? ❞ এছাড়াও তিনি এই এমপির আচরনকে পালিয়ে যাওয়া স্বৈরশাসকের সাথে তুলনা করেছেন।
তার এই পোস্টের কয়েক ঘণ্টার ভিতরেই পাল্টা পোস্ট আসে সাংসদ হানজালার পক্ষ থেকে। সেখানে তিনি ব্যঙ্গাত্মক সুরে লিখেছেন, ❝আমি চিড়িয়াখানায় গেলেও থাকবো বাঘের সাথে, বাঘ অন্তত পরিচয় নিয়ে বিভ্রান্ত না! আর রাশেদ খানকে রাখবো ডোনাল্ড ট্রাম্প নামের এক গরুর পাশে। দেখি দুজন মিলে কত গল্প করতে পারে!❞
এদিকে সোশাল মিডিয়ায় রাশেদ খান ও সাংসদ হানজালার এই তর্ক ঝড়ে উত্তপ্ত হয়ে উঠেছে ফেসবুকের নিউজ ফিড। এদিকে বিএনপির কর্মীর সাথে ওই বিবাদের ভিডিও ভাইরালের পর স্থানীয় বিএনপির সাথে সাংসদ হানজালার এক স্নায়ু যুদ্ধ চলমান আছে। সেখানে রাশেদ খানের এই ফেসবুক পোস্টে পরিস্থিতি ভিন্ন খাতে ধাবিত হতে পারে বলে মনে করেন স্থানীয় মানুষ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...