Logo Logo

বিলাইছড়িতে ব্রাজিল বনাম আর্জেন্টিনা'র প্রীতি ফুটবল ম্যাচ


Splash Image

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে কেন্দ্র করে রাঙামাটির বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় বিলাইছড়ি স্টেডিয়ামে আয়োজিত এই প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের দুটি দল। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শেষ পর্যন্ত ব্রাজিল সমর্থক দল ৪-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনা সমর্থক দলকে পরাজিত করে বিজয় অর্জন করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিভূতি ভূষণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহমেদ, যুবদলের সভাপতি মো. রেজাউল করিম রনি এবং বিলাইছড়ি থানার এসআই মো. শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ উভয় দলের খেলোয়াড়দের মাঝে পদক ও ট্রফি বিতরণ করা হয়। অতিথিরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ বিনোদন চর্চার গুরুত্ব তুলে ধরেন।

আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...