বিজ্ঞাপন
ব্যাট হাতে শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হন বৈভব। অবিশ্বাস্য গতিতে রান তুলে মাত্র ২৮ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শতক হাঁকানোর পর তার ব্যাটের ধার আরও বেড়ে যায়; পরবর্তী মাত্র ১২ বলেই পৌঁছে যান দেড়শ রানের মাইলফলকে, অর্থাৎ ৪০ বলে পূর্ণ করেন দেড়শ রান।
তবে এখানেই থামেননি এই কিশোর প্রতিভা। শেষ পর্যন্ত মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে ক্রিকেটবিশ্বে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন বৈভব সূর্যবংশী। বয়সভিত্তিক ও স্বীকৃত ক্রিকেটে তার এমন বিধ্বংসী ব্যাটিং ভবিষ্যতের বিশ্বক্রিকেটে এক নতুন মহাতারকার আগমনী বার্তাই দিচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...