বিজ্ঞাপন
নিহত রাফিউল ইসলাম শেরপুর পৌরসভার পূর্ব ঘোষপাড়া এলাকার অটোরিকশাচালক আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খেলার ছলে বাড়ির কাছের করতোয়া নদীর তীরে যায় রাফিউল। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গে থাকা শিশুরা দ্রুত বাড়িতে খবর দেয়। পরে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
গুরুতর অবস্থায় রাফিউলকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, নদীতে পড়ে শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...