বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে,অন্তত ১৫টি মাইক্রোবাস (হাইস) নিয়ে একদল লোক ঘটনাস্থলে আসেন,সেখানে দাড়িয়ে থাকা বিএনপির নেতা টিপুকে মারধর করে অস্ত্রে মুখে গাড়িতে তুলে নিয়ে যায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ছাগলনাইয়া মডেল থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান আনুমানিক রাত ১টা ১০ মিনিটের দিকে হঠাৎ ১৫টির মতো হাইস গাড়ি দ্রুত গতিতে এসে আদালত মাঠের সামনে থামে। এর পরপরই বিকট শব্দে বেশ কয়েক রাউন্ড গোলাগুলির শব্দ পাওয়া যায়। গভীর রাতে হঠাৎ এমন শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান গোলাগুলির পরপরই একটি গাড়ি থেকে নামা দুর্বৃত্তরা টিপুকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
তবে রাত বেশি হওয়ায় এবং চারপাশ অন্ধকার থাকায় অপহৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেননি তারা। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই ঘটনার সুস্থ তদন্ত করে দোষীদের বিচারের জানান। এদিকে স্থানীয় লোকজন আহত বিএনপি নেতা টিপকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...