Logo Logo

বিলাইছড়িতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা


Splash Image

মঙ্গলবার (২৮ জুলাই ) বিলাইছড়িতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সকালে উপজেলা কনফারেন্স কক্ষে অংশিদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা” (পিআরএলসি) প্রকল্পের অধীনে হিল ফ্লাওয়ার কর্তৃক এই সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, সদস্য ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক, সদস্য ও ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ ওসমান গনি, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জাফর আহমেদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এসময় পিআরএলসি প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা প্রকল্পের অগ্রগতি ও কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন।

প্রসঙ্গত, রাঙ্গামাটি পার্বত্য জেলার বেসরকারী উন্নয়ন সংস্থা “হিল ফ্লাওয়ার” কর্তৃক ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশন (MJF) এর সহযোগিতায় Pertnership for Resilient Livelihoods in CHT Region (PRLC) প্রকল্পটি বিলাইছড়ি উপজেলায় তিনটি (বিলাইছড়ি, কেংড়াছড়ি ও ফারুয়া) ইউনিয়নে কাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...