বিজ্ঞাপন
শুক্রবার (৩১ জুলাই) মুকসুদপুর উপজেলা বিএনপির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় রবিউল ইসলামকে মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি পদসহ দলের সব ধরনের পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি ৩১ জুলাই থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে ।
এতে আরও বলা হয়, অব্যাহতিপ্রাপ্ত রবিউল ইসলামের সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য, মুকসুদপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...