বিজ্ঞাপন
শনিবার (০১ আগস্ট) বিকেল ৫টায় নালিতাবাড়ী কালাকুমা মিনি স্টেডিয়ামে সামিউল হক স্পোর্টস একাডেমি আয়োজনে এবং নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাদকবিরোধী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রামচন্দ্রকুড়া ইউনিয়ন বনাম নালিতাবাড়ী ইউনিয়ন।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল মালেক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফারিদা ইয়াসমিন।
এসময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখবে। সেই সাথে সামিউল হক স্পোর্টস একাডেমি কে ধন্যবাদ জানান এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য।
এসময় আরো উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু সায়েম, নয়াবিল ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি ফজলুল হক দেলোয়ার, প্রেসক্লাব নালিতাবাড়ী সিনিয়র সাংবাদিক বাংলাভিশন জেলা প্রতিনিধি এমএ হাকাম হিরা, দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি সামিদুল ইসলাম তালুকদার, জি টিভি জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরসহ প্রমূখ।
উদ্বোধনী খেলা উপভোগ করতে উপজেলার ক্রীড়াপ্রেমী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...