বিজ্ঞাপন
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমীর ক্বারী মো. আজিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শুরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মো. মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. মতিউর রহমান বলেন,জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয়, এটি জাতির আত্মমর্যাদা, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দিতে হলে দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আদর্শবান, সৎ ও জনকল্যাণমুখী নেতৃত্বই পারে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মো. শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদ প্রার্থী মো. রাশেদুন নবী বাবু, সহকারী সেক্রেটারি এস এম হাদিউজ্জামান হাদি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি কে এম দেলোয়ার হোসেন, অফিস সেক্রেটারি মো. নাজমুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. হামিদুর রহমান ও সেক্রেটারি মো. আমিনুল ইসলাম, তালিমুল কুরআন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. সামাউন কবীর, আদর্শ শিক্ষক ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. লুৎফর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য এ কে এম কাওসার, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌরসভার আমীর মো. মোসাদ্দেক হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. নুর শাহীন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ পৌর শাখার সভাপতি মো. জুয়েল রানা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মো. মনজুরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের চেতনা ধারণ করে ন্যায়বিচার, সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বীরগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...