Logo Logo

কলমাকান্দা সীমান্তে ১৩৮ পিস ইয়াবাসহ দুইজন আটক


Splash Image

নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩৮ পিস ভারতীয় ইয়াবাসহ দুইজনকে আটক করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৬ নম্বর খারনই ইউনিয়নের বনবেড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

৩১ বিজিবি সূত্র জানায়, কচুগড়া বিওপির চার সদস্যের একটি বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮০ এমপি থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বনবেড়া নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১৩৮ পিস ভারতীয় ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— কলমাকান্দা উপজেলার মধুকুড়া গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে মো. সাইদুল ইসলাম (২৮) এবং একই গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. আলী ইসলাম (৩০)। তাদের ডাকঘর হাটগোবিন্দপুর, উপজেলা কলমাকান্দা, জেলা নেত্রকোণা।

৩১ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক দুই আসামিকে জব্দকৃত ইয়াবাসহ কলমাকান্দা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...