Logo Logo

আলোর পথের পথিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে জয়নুল-মাসুম


Splash Image

অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক উন্নয়নমূলক ও মানবকল্যাণমুখী সংগঠন ‘আলোর পথের পথিক ফাউন্ডেশন’-এর ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১০ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি এবং ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন ও প্রকাশ করা হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল বুধবার (৫ আগস্ট) সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়কের স্বাক্ষরিত এক দাপ্তরিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী অনুমোদিত এই কমিটি নোটিশ প্রকাশের দিন থেকে পরবর্তী এক বছরের জন্য প্রতিষ্ঠানের যাবতীয় প্রশাসনিক, সামাজিক ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।

নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে প্রফেসর জয়নুল আবেদীন সভাপতি এবং মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— উপদেষ্টা প্রফেসর আবুল হাসনাত (সবুজ), পরিচালক কাউছার শেখ, সহ-সভাপতি প্রফেসর এ.বি.এম. গোলাম মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, কোষাধ্যক্ষ এস.এম জাহাঙ্গীর আলম তোতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাফিউল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. বিপ্লব হোসেন।

এ ছাড়া রক্ত বিষয়ক সম্পাদক পদে হৃদয় হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে শাহাবুদ্দিন, নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা পদে সোনালী আক্তার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে কামরুল হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মুফতি আব্দুল মমিন, ত্রাণ ও সহায়তা বিষয়ক সম্পাদক পদে ওবাইদুল্লাহ এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে সাজু আহমেদকে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন (২০২২ সাল) থেকেই সংগঠনটি বগুড়া জেলার শেরপুর উপজেলা ও তৎসংলগ্ন এলাকাগুলোতে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে রক্তদান, পরিবেশ সংরক্ষণ এবং দুঃস্থদের মাঝে জরুরি আর্থিক সহায়তা প্রদানসহ নানা মানবিক কাজ পরিচালনা করে আসছে।

এক বিশেষ সতর্কবার্তায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক শরিফ হাসান নিরব জানান, দাপ্তরিক নোটিশ প্রকাশের তারিখ থেকে এই অনুমোদিত নতুন কেন্দ্রীয় কমিটিই সংগঠনের একমাত্র বৈধ ও দায়িত্বপ্রাপ্ত পর্ষদ। পূর্ববর্তী কোনো সদস্য বা পদাধিকারী ফাউন্ডেশনের নাম ব্যবহার করে যেকোনো ধরনের আর্থিক, প্রশাসনিক বা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তির ওপরই বর্তাবে; নবগঠিত কমিটি বা ফাউন্ডেশন এর কোনো দায়ভার গ্রহণ করবে না।

কমিটি ঘোষণার অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের আগামী দিনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংগঠনের সকল সাধারণ সদস্য নতুন কমিটির নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ও সার্বিক সহযোগিতার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...