Logo Logo

সাতক্ষীরায় ৬ কোটি টাকার ‘কুশ’ মাদক ও মোটরসাইকেলসহ আটক ১


Splash Image

সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নতুন ধরনের মাদক ‘কুশ’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ১২ কেজি কুশ, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দকৃত আলামতের মোট আনুমানিক মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি-এর সার্বিক নির্দেশনায় ব্যাটালিয়ন সদর থেকে পরিচালিত একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবকাঠি বাজার এলাকায় অবস্থান নেয় অভিযানের সদস্যরা। এ সময় সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গা বাজারের দিকে মোটরসাইকেলে যাওয়ার পথে সন্দেহভাজন মো. তারিকুজ্জামান (২৪)-কে থামিয়ে তল্লাশি চালানো হয়। তিনি কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের বাসিন্দা। তল্লাশিতে তার কাছ থেকে ১২ কেজি ‘কুশ’ নামের মাদক উদ্ধার করা হয়। পরে তাকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ আটক করা হয়।

বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া ১২ কেজি কুশের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য ২ লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনের মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত আলামতের মোট মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, ‘কুশ’ মূলত মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে তৈরি এক ধরনের মাদক। বিশ্বের বিভিন্ন দেশে এতে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (THC) মিশিয়ে এটি লিকুইড, পাউডার বা ট্যাবলেট আকারেও সিনথেটিক মাদক হিসেবে বাজারজাত করা হয়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ভারতের সঙ্গে সাতক্ষীরা ব্যাটালিয়নের ৫৪ কিলোমিটার সীমান্তজুড়ে মাদক পাচার রোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। তিনি মাদকের কুফল সম্পর্কে সামাজিক ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...