Logo Logo

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

রাঙামাটির বিলাইছড়িতে “ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জবা রাণী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপ-পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মোট জনগোষ্ঠীর প্রায় এক-তৃতীয়াংশ যুব। দেশের অর্থনৈতিক, সামাজিক ও সামগ্রিক উন্নয়নে এ বিশাল জনগোষ্ঠীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে।

তারা বলেন, বর্তমান সময়ে দেশ ও সমাজের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। শিক্ষা, কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, সামাজিক সচেতনতা ও দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

বক্তারা আরও বলেন, তরুণদের মেধা, সৃজনশীলতা ও কর্মশক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

অনুষ্ঠানে যুবসমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং দেশের উন্নয়নে তাদের করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...